ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

পাটুরিয়া.-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২৩,  5:15 PM

news image

ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পদ্মা নদীতে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। নদীতে কুয়াশা বেড়ে যাওয়ায় শনিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি।পরে কুয়াশা কিছুটা কমে গেলে ৯টা ৫০ মিনিটের দিকে ফেরিগুলো চালু করা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালের দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির দিক নির্দেশিকা বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে নদীতে কুয়াশার প্রকোপ কমে গেলে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফের ফেরি চলাচল শুরু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম