ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

পাখির সঙ্গে ধাক্কায় মাঝ আকাশে প্লেনের ইঞ্জিনে আগুন, অতঃপর…

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ মার্চ, ২০২৫,  4:44 PM

news image

মাঝ আকাশে পাখির সঙ্গে ধাক্কা লাগতেই প্লেনের ইঞ্জিনে আগুন ধরে গেল। সেই অবস্থাতেই প্লেনটি উড়িয়ে নিয়ে চললেন পাইলট। শনিবার এমনই দৃশ্য ধরা পড়েছে যুক্তরাষ্ট্রে। জানা গেছে, সেটি ফেডএক্স-এর একটি পণ্যবাহী প্লেন ছিল। শনিবার স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ বোয়িং ৭৬৭-৩এস৩এফ প্লেনটি নিউ জার্সির নেওয়ার্ক থেকে ইন্ডিয়ানাপোলিসে যাচ্ছিল। ওড়ার ঠিক কয়েক মিনিটের মধ্যেই প্লেনটির ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে পাখির। আর তারপরই প্লেনের ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে যায়। ইঞ্জিন কাজ করাও বন্ধ করে দেয়।

মাঝ আকাশে প্লেনে আগুন ধরে যাওয়ায় বিপদ বুঝে নেওয়ার্ক আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। প্লেনটিকে জরুরি অবতরণের জন্য অনুমতি চান। তারপর সেটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়।  সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, প্লেনটিতে পাইলট-সহ মোট তিনজন ছিলেন। তাদের সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

প্লেন সংস্থাটির দাবি, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাখির সঙ্গে ধাক্কা লাগার কারণেই আগুন ধরে যায় প্লেনে। তবে আসল কারণ কী তা তদন্ত করে দেখা হবে। তবে পাইলটের তৎপরতা এবং এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের দ্রুত পদক্ষেপের ফলেই বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্লেন সংস্থাটি। সূত্র: এপি, সিবিএস নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম