ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

পাকিস্তান ক্রিকেট দলকে ফেরত পাঠানো উচিত: তথ্য প্রতিমন্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

১৭ নভেম্বর, ২০২১,  8:16 PM

news image

বাংলাদেশ সফররত পাকিস্তান দলকে পতাকাসহ তাদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। মঙ্গলবার রাতে নগরীর জামাল খান এলাকায় বই বিপণি কেন্দ্র বাতিঘর পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ডা. মুরাদ হাসান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,

‘জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উদ্যোগ ও অনুপ্রেরণায় দেশের ক্রিকেট আজ অনন্য উচ্চতায় ঠাঁই করে নিয়েছে। দেশে যখন মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হচ্ছে তখন পাকিস্তান ক্রিকেট দল তাদের জাতীয় পতাকা লাগিয়ে প্র্যাকটিস করছে। এটা আমাদের চেতনায় আঘাত ও হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এটা আমার ব্যক্তিগত অভিমত। পাকিস্তান ক্রিকেট দলকে তাদের জাতীয় পতাকাসহ তাদের দেশে ফেরত পাঠানো হোক’। বাংলাদেশ সফরে আসা পাকিস্তান জাতীয় ক্রিকেট দল মঙলবার শের-ই-বাংলা একাডেমিতে অনুশীলন করেছে। এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদসহ চট্টগ্রামে কর্মরত বেশ ক’জন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম