ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, তাপপ্রবাহের সঙ্গে বন্যার শঙ্কা তালাক দেওয়ার আগে একটু ভাবুন প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা চলবে : ইরান

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৭

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জানুয়ারি, ২০২৩,  9:59 PM

news image

পাকিস্তানের পেশোয়ার শহরে মসজিদে শক্তিশালী আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। সোমবার (৩০ জানুয়ারি) জোহরের নামাজ চলাকালে হামলার ঘটনা ঘটে। খবর জিও নিউজের। নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, পেশোয়ারের পুলিশ লাইন এলাকায় একটি মসজিদের ভেতরে নামাজের সময় বিস্ফোরণটি ঘটে। আহতদের পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

হাসপাতালটির একজন মুখপাত্র চিকিৎসকের বরাতে জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি মসজিদে যাওয়ার সময় বিস্ফোরণটি ঘটে। তিনি বলেন, ‘এটি ছিল শক্তিশালী বিস্ফোরণ। বিস্ফোরণের পর চারিদিকে শুধু ধোঁয়া উড়ছিল। তিনি আরও বলেন, ঘটনার সময় মসজিদে কমপক্ষে ১২০ জন লোক ছিল। এটি ছিল আত্মঘাতী বোমা হামলা। জোহরের নামাজ চলাকালে হামলার ঘটনা ঘটে। হামলাকারী মসজিদের ভেতরে সামনের সারিতে ছিলেন। আহতদের মধ্যে বেশিরভাগই পুলিশ সদস্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম