ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

পাকিস্তানে ভারতের হামলা: মাঝপথ থেকে ফিরল বাংলাদেশগামী দুই বিমান

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ মে, ২০২৫,  4:48 PM

news image

পাকিস্তানশাসিত আজাদ কাশ্মিরের বিভিন্ন স্থাপনায় মিসাইল হামলা চালিয়েছে ভারত। আকস্মিক এ হামলায় পাকিস্তানের আকাশপথে নিরাপত্তাজনিত শঙ্কা দেখা দিয়েছে। এর জেরে বাংলাদেশগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইট মাঝ আকাশ থেকে ফিরে গেছে। ফ্লাইট দুটি হলো তুরস্কের ইস্তাম্বুল থেকে ছেড়ে আসা তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট (TK-712) এবং কুয়েত সিটি থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের ফ্লাইট (J9-9533)। উভয় ফ্লাইটেরই পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে ভারত হয়ে বাংলাদেশে আসার কথা ছিল। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানায়, বুধবার (৭ মে) ভোরে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি মাঝপথে বাংলাদেশে আসার সিদ্ধান্ত বাতিল করে ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অন্যদিকে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটটি প্রায় দেড় ঘণ্টা আকাশে থাকার পর আবারও কুয়েতে ফিরে যায়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি রুটের ফ্লাইট পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে। তবে সেগুলো বিকল্প রুটে নিরাপদেই চলাচল করছে। এখন পর্যন্ত ফ্লাইট চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মিরের নয়টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। উত্তপ্ত পরিস্থিতি এবং সামরিক অভিযানের কারণে পাকিস্তানের আকাশসীমায় সতর্কতা জারি করা হয়েছে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম