ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

পাকিস্তানে ভারতের হামলায় নিহত ২৬, আহত ৪৬

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ মে, ২০২৫,  6:00 PM

news image

পাকিস্তানে ভারতের হামলায় ২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মুখপাত্র জানান, ‘ভারতের নৃশংস ও কাপুরুষোচিত হামলায় নিহত বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪৬ জন।’ বুধবার (৭ মে) ভোরে পাকিস্তানের কাশ্মীরসহ একাধিক স্থানে ভারত হামলা চালানোর পর নিয়ন্ত্রণ রেখা বরাবর সামরিক উত্তেজনা বৃদ্ধি পায়।  ভারতের হামলার পরপরই পাল্টা হামলা চালায় পাকিস্তান। এতে ভারতের বেশ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। এদিকে, ভারত জানিয়েছে, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।  হামলাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম