ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

পাকিস্তানে বাসের সঙ্গে কারের সংঘর্ষ, নিহত ৩০

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ ফেব্রুয়ারি, ২০২৩,  4:43 PM

news image

পাকিস্তানে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়িই গভীর খাদে পড়ে যায়। স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে দেশটির খাইবার পাখতুনখাওয়ার কোহিস্তান জেলার কারাকোরাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, যাত্রীবাহী বাসটি গিলগিট থেকে কারাকোরাম মহাসড়ক ধরে রাওয়ালপিণ্ডির দিকে যাচ্ছিল। পথিমধ্যে শিতিয়াল এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয় এবং গাড়ি দুটি খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে এবং নিহতদের উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।  পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুসারে, অন্ধকারের কারণে উদ্ধার তৎপরতা ব্যবহত হয়। দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছন এবং শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্থানীয় সকল চিকিৎসাসেবা বিভাগকে আহতদের সেবায় নিয়োজিত হওয়ার নির্দেশ দিয়েছেন।  এর আগে, গত ২৯ জানুয়ারি পাকিস্তানের বেলুচিস্তানে বাস দুর্ঘটনায় অন্তত ৩৯ জন নিহত হন। আহত হন আরও অনেকে। ২৯ জানুয়ারি সকালে কোয়েটা থেকে করাচি যাওয়ার পথে বাসটি একটি গিরিখাতে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।   পুলিশ জানায়, কোয়েটা থেকে করাচি যাওয়ার পথে বাসটি বেলুচিস্তানের লাসবেলা জেলার চিনকি হল্টের কাছে একটি গিরিখাতে পড়ে যায়। আর তারপরই বাসটিতে আগুন ধরে যায়। রোববার সকালে ভোরের আলো ফোটার আগেই বাসটি দুর্ঘটনায় পতিত হয়।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম