ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

পাকিস্তানে ঝড়-বৃষ্টিতে ১৩ জনের মৃত্যু, আহত ৯২

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ মে, ২০২৫,  4:43 PM

news image

পাকিস্তানের পূর্ব-মধ্য পাঞ্জাব প্রদেশে শনিবার প্রবল ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৯২ জন। এছাড়া ঝড়ে বেশ কয়েকটি কাঁচা ঘরবাড়ি ও পুরোনো দালান ক্ষতিগ্রস্ত হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি (এএ) এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ)-এর উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্য দ্য ডন জানিয়েছে পাঞ্জাবের বিভিন্ন অঞ্চলে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ বাড়িঘর ধসে এবং অনিরাপদ স্থানে অবস্থান করার ফলে ১০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রচণ্ড বাতাসে একটি স্থানীয় কারখানার ছাদ ধসে পড়লে এক কর্মীর মৃত্যু হয় এবং আরও পাঁচজন গুরুতর আহত হন বলে জানিয়েছে রাষ্ট্র পরিচালিত পাকিস্তান টেলিভিশন। এছাড়া একজন ব্যক্তি বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। ঝড়ে আরও বেশ কয়েকটি কাঁচা ও জরাজীর্ণ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে শুক্রবার, পিডিএমএ পাঞ্জাবের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, ধুলোর ঝড় এবং বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে সতর্কবার্তা জারি করেছিল। পিডিএমএ এক বিবৃতিতে জানিয়েছে, “বজ্রপাত থেকে বাঁচতে নিরাপদ স্থানে থাকুন। খোলা জায়গায় থাকবেন না। অপ্রয়োজনে বাইরে বের হবেন না এবং ধীরে গাড়ি চালান।”  সূত্র: আনাদোলু এজেন্সি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম