ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

পাকিস্তানে চলন্ত ট্রেনে বোমা হামলা, মুহূর্তেই উল্টে গেল বগি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০২৫,  5:03 PM

news image

পাকিস্তানে জাফর এক্সপ্রেস নামের একটি ট্রেনকে লক্ষ্য করে এবার বোমা হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দেশটির স্পিজেন্ড এলাকায় চালানো হয় এ হামলা। বিস্ফোরণে নারী ও শিশুসহ আহত হয়েছেন অন্তত ১২ জন। দেশটির সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের পর পেশোয়ার থেকে আসা ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয় এবং একটি উল্টে যায়, যার ফলে যাত্রীরা আহত হন। পুলিশ কর্মকর্তারা বলেছেন, কোয়েটাগামী ট্রেনটি স্পিজেন্ড এলাকা দিয়ে যাওয়ার সময় ট্র্যাকে লাগানো একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করে। বিস্ফোরণের সময় ট্রেনটিতে ২৭০ জন যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছেন রেল কর্মকর্তারা। তারা জানিয়েছেন, বুধবার নিরাপত্তা ছাড়পত্রের পর ট্র্যাকের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হবে, এই সময়ে স্থগিত থাকবে ট্রেন চলাচল। ১০ ঘণ্টার মধ্যে একই এলাকায় এটি দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা। এর আগে এদিন ভোরে বেলুচিস্তাকে দেশটির অন্যান্য অংশের সঙ্গে সংযুক্তকারী প্রধান ট্র্যাকের কাছে একটি বিস্ফোরণ ঘটে। ঠিক ওই সময় পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস কোয়েটা রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম