ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

পাকিস্তানের হামলায় দুই শিশুসহ ভারতে নিহত ১০

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ মে, ২০২৫,  6:48 PM

news image

জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি বাহিনীর গুলি এবং কামানের গোলার আঘাতে ১০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দুই শিশুও রয়েছে। ভারতীয় সেনাবাহিনী বলছে, নিহত সবাই বেসামরিক নাগরিক। এছাড়া পাকিস্তানের এ হামলায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানানো হয়েছে। খবর এনডিটিভি’র।  তবে পাকিস্তানকে ‘আনুপাতিক জবাব' দেয়া হয়েছে বলে উল্লেখ করেছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানে ভারতের হামলায় ২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৪৬ জন। পাকিস্তানের সেনাপ্রধানও একই তথ্য দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে। এর আগে পাকিস্তানে ভারতের হামলায় আটজনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে এ সংখ্যা বেশি বলা হলেও তা মঙ্গলবার রাতভর সীমান্তবর্তী গোলাবর্ষণের ফলাফল কি না, সেটি স্পষ্ট নয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম