ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

পাকিস্তানি সেনা আটকের দাবি বিএসএফের, সীমান্তে ব্যাপক গোলাগুলি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ মে, ২০২৫,  4:56 PM

news image

ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে সীমান্তের নিয়ন্ত্রণরেখায় আবারও ব্যাপক গোলাগুলি হয়েছে। রাজস্থান সীমান্ত থেকে গতকাল শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পাকিস্তান সেনাবাহিনীর এক সদস্যকে আটকের দাবি করেছে। খবর এনডিটিভির। গণমাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করায় পাকিস্তান রেঞ্জার্সের ওই সদস্যকে আটক করা হয়েছে। তবে পাকিস্তান রেঞ্জার্সের ওই সদস্যদের পরিচয় প্রকাশ করা হয়নি। বর্তমানে তাকে বিএসএফের রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে রাখা হয়েছে।  তবে রেঞ্জার্স সদস্য আটক নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে, গত ২৩ এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে দায়িত্ব পালন করার সময় পাকিস্তানের সেনাবাহিনীর হাতে আটক হন বিএসএফের ২৪ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণম। ধারণা করা হচ্ছে, পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান রেঞ্জার্সের একজনকে আটক করেছে বিএসএফ। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রেঞ্জার্সের এক সদস্যকে আটক করার পর পাকিস্তান সেনাবাহিনীর ঘাঁটি থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর ব্যাপক গুলি ছুড়েছে পাকিস্তানি বাহিনী। এ নিয়ে টানা ১০ দিনের মতো পাকিস্তান ও ভারতের সেনাবাহিনীর মধ্যে পাল্টা গুলিবিনিময় হলো। উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় দেশ দুইটির মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম