ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

পাউরুটিতে মিলল ক্যানসারের উপাদান, ঘি তৈরি হচ্ছে পামওয়েল ও সুগন্ধি দিয়ে

#

নিজস্ব প্রতিবেদক

১৩ মে, ২০২৬,  5:55 PM

news image

পাউরুটিতে ক্যানসারের জীবাণু, আর দুগ্ধজাত চর্বি ছাড়া ঘি তৈরি হচ্ছে পামওয়েল ও সুগন্ধি দিয়ে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কয়েকটি নমুনা পরীক্ষার ল্যাব রিপোর্ট এমন তথ্য দিয়েছে। এ ঘটনায় মামলা হওয়ার পর ‘সিরাজ চুইগোস্ত’ ও ‘নিউ আমাদের বাজার’ নামে দুটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। টং দোকান থেকে নগরবাসীর নাস্তার টেবিলে নিত্যদিনের খাদ্যপণ্য হিসেবে পাউরুটি আসে। কারখানায় তৈরির পর বিভিন্ন ধাপে তা মানুষের নাগালে পৌঁছায়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খাদ্য পরীক্ষার ল্যাব বাজার থেকে বিভিন্ন খাদ্যপণ্য সংগ্রহ করে পরীক্ষা করেছে। পরীক্ষার ফলাফলে এমন কিছু তথ্য উঠে এসেছে, যা চমকে দেয়ার মতো। একটি পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট পাওয়া গেছে, যা ক্যানসারের ঝুঁকি তৈরি করে। এর চেয়েও আশ্চর্যের বিষয় হলো, একটি নামকরা প্রতিষ্ঠানের ঘিতে ঘিয়ের কোনও অস্তিত্বই পাওয়া যায়নি। এছাড়া নিয়মিত খাবার বোরহানিরও একই অবস্থা পাওয়া গেছে, যার মান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নিউ আনন্দ বেকারি ও আইডিয়াল হোমমেইড ফুড প্রোডাক্টসের পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট ব্যবহার পাওয়া গেছে, যা মূলত কসমেটিকসের উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এতে ক্যানসারের পাশাপাশি লিভার ও কিডনির জটিলতা দেখা দিতে পারে। নরম করার জন্যই পটাশিয়াম ব্রোমেট ব্যবহার করা হচ্ছে বলে জানা যায়। শুধু তাই নয়, বোরহানি ও ঘির নমুনাতেও ভয়াবহ তথ্য মিলেছে। নিয়ম অনুযায়ী ঘিতে ৯৯.৭০ শতাংশ দুগ্ধজাত চর্বি থাকার কথা থাকলেও সিরাজ চুইগোস্তের ঘিতে দুগ্ধজাত চর্বির কোনও উপস্থিতিই পাওয়া যায়নি। সেখানে পামওয়েল ও সুগন্ধি দিয়ে ঘি তৈরি করা হয়েছে। মানসম্মত নয় বোরহানিও। ল্যাব পরীক্ষার তথ্য হাতে আসার পর খিলগাঁওয়ের সিরাজ চুইগোস্তে যায় । প্রতিষ্ঠানটির কর্মীদের দাবি, এই ঘি তাদের নিজস্ব তৈরি নয়। রশিদ ছাড়া কীভাবে ঘি আনা হয়েছে- এ বিষয়ে জানতে চাইলে দোকানের কর্মচারী বলেন, বিষয়টি নিয়ে মালিক কথা বলবে। একজন গ্রাহক বলেন, কোয়ালিটি মেইনটেইন করা হবে এই বিশ্বাস থেকে এদের ঘি মানুষ সংগ্রহ করে। কিন্তু এখন তো দেখতেছি প্রতারণা হচ্ছে। এসব পণ্য শরীরের জন্য কতটা ক্ষতিকর এ বিষয়ে বিশেষজ্ঞরা ভয়ংকর রোগের আশঙ্কার কথা জানিয়েছেন। ডিএসসিসির জনস্বাস্থ্য অ্যানালিস্ট ইলিয়াস জিহাদী বলেন, এটি খেলে ক্যানসার হতে পারে, ডিএনএর ক্ষতি হতে পারে এবং আরও কিছু নিউট্রিশনাল সমস্যা দেখা দিতে পারে। পরীক্ষা করা ঘিতে ঘিয়ের কোনও উপাদানই পাওয়া যায়নি, এটি মূলত পাম অয়েল। বোরহানির ক্ষেত্রে প্রোটিনের উপস্থিতি কম পাওয়া গেছে। এ ঘটনায় দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে চারটি মামলা করেছে সিটি করপোরেশন। দায়ীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। ডিএসসিসির খাদ্য পরিদর্শক কামরুল হাসান বলেন, নিউ আমাদের বাজার এবং সিরাজ চুই গোস্ত রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালত তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, মানুষের জীবন-মরণ নিয়ে যারা খেলা করবে, তাদের সঙ্গে কোনও আপস হবে না। ভেজালকারীদের সর্বোচ্চ আইনের আওতায় আনা হবে। মামলা হওয়া প্রতিষ্ঠানের মালিকদের আগামী মাসে খাদ্য আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। সূত্র : চ্যানেল 24

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম