ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে শ্রীলংকার কাছে শেষ ওভারে হারল বাংলাদেশ মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো প্লেন বিধ্বস্ত, নিহত ৫ ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫১৪ নেপালে ধ্বংসস্তূপ থেকে ‘বাঁচাও’ বলে চিৎকার, ১১ দিন পর জীবিত উদ্ধার বৃদ্ধা এপেক সম্মেলনে: বিশ্বের তিন পরাশক্তি প্রধানের ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী-ভাতা দিচ্ছে সরকার সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি নির্দেশনা ত্রিভুজ প্রেমের জেরে জব্বার হত্যা, ২০ দিন পর ঘাতক মন্টু গ্রেফতার

পর্যটকদের পদচারণায় মুখর কানাডা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০২৬,  11:00 AM

news image

পর্যটকদের পদচারণায় মুখর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা। বিস্তীর্ণ পাহাড়, মহাসাগর, নায়াগ্রা জলপ্রপাত ও হানিমুনের লেক লুইস, ব্যানফ ন্যাশনাল পার্ক আর থ্রি সিস্টার খ্যাত রাজকীয় পাহাড়ের সৌন্দর্য দেখতে পর্যটকদের ভিড় বেড়েই চলেছে। যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশীরাও। 


প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর বৈচিত্র্যে আচ্ছাদিত পুরো কানাডা। দেশটির প্রতিটি শহরের ভিন্ন ভিন্ন দৃশ্য মুগ্ধ করে পর্যটকদের।


বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্থান নায়াগ্রা জলপ্রপাত ও এর আশপাশের এলাকা। নবদম্পতির হানিমুনে ভিন্ন মাত্রা যোগ করে বিশ্বের অন্যতম নৈসর্গিক সৌন্দর্যে্যর লেক লুইস। হিমবাহ, স্বচ্ছ পানির লেক ও পর্বতমালা অভিভূত করে নবদম্পতিকে। 


শিশু-কিশোর, বৃদ্ধ প্রৌঢ় আর নারী পুরুষের এক অভূতপূর্ব মিলন মেলার স্থল আলবার্টার ব্যানাফ ন্যাশনাল পার্ক। প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য ছায়া আর পশ্চিমের রাজকীয় রকি মাউন্টেইনের টরকুয়েসী সবুজ হ্রদ, বরফ আচ্ছাদিত পাহাড়ের চূড়া আর তুষার স্রোতের অপরূপ দৃশ্য দর্শনার্থীদের মুগ্ধ করে।


ক্যালগেরির সফটওয়্যার ইঞ্জিনিয়ার লুবনা জাহান বলেন, করুণাময়ের এক অপূর্ব সংমিশ্রণ। জলপ্রপাত চারপাশে পাহাড় ঘেঁষে পর্বতমালা মন ছুঁয়ে যায়।


ক্যালগেরির কমিউনিটি ব্যক্তিত্ব ও বিশিষ্ট সংগীত শিল্পী সোহাগ হাসান বলেন, প্রকৃতির সৌন্দর্যে নিজেকে যেন হারিয়ে ফেলেছি। প্রশান্তির জন্য এখানে না আসার কোনো বিকল্প নেই।


প্রকৃতির সৌন্দর্য দেখতে আসা ক্যালগেরির প্রবাসী নাহিদ কামাল বলেন, অপরূপ সৌন্দর্যের নৈসর্গিক এই সৌন্দর্যে মন হারিয়ে যায়। পরিবারের সবাকে নিয়ে খুব উপভোগ করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম