ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

পরীবাগে হামলায় এসআইয়ের চোখ নষ্ট, ৪ হিজড়া গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুন, ২০২৪,  4:55 PM

news image

রাজধানীর পরীবাগে হিজড়াদের হামলায় এসআইয়ের চোখ নষ্ট হওয়ার ঘটনায় মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানান, অভিযান চালিয়ে এখন পর্যন্ত জড়িত সন্দেহে চার হিজড়াকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন তানিয়া, তন্নী, কেয়া ও সাথী। এর আগে, বৃহস্পতিবার (৩০ মে) রমনা থানার এসআই মো. মোজাহিদসহ পুলিশের একটি দল পরীবাগ এলাকায় রাত্রিকালীন টহল ডিউটি করছিল। রাত আনুমানিক ৩টার দিকে হিজড়াদের একটি দল ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় সেখানে পুলিশ উপস্থিত হলে হিজড়ারা পুলিশের ওপর হামলা করে। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইটপাটকেল নিক্ষেপ করলে একটি ইট এসআই মোজাহিদের চোখে পড়ে। এতে তার একটি চোখ নষ্ট হয়ে যায়। মোজাহিদকে শেরেবাংলা নগর চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চোখের অপারেশন হয়েছে। এ ঘটনায় রমনা মডেল থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম