ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

পরিবারের সঙ্গেই জন্মদিন কাটাচ্ছেন ঋতুপর্ণা

#

বিনোদন ডেস্ক

০৭ নভেম্বর, ২০২১,  10:06 PM

news image

দীর্ঘ তিন দশকের ক্যারিয়ার, বাণিজ্যিক ছবি থেকে অন্যধারার ছবিতে যার অবাধ যাতায়াত। তিনি আর কেউ নন টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শতাধিক ছবিতে অভিনয়, নয়ের দশক থেকে আজও তার জনপ্রিয়তা অক্ষুন্ন। তার অভিনয় দক্ষতায় আজও একইরকম মুগ্ধ দর্শক। এ অভিনেত্রী রোববার আরও এক বসন্ত পার করলেন। দেখতে দেখতে ৫০ পেরিয়েছেন ঋতুপর্ণা, কিন্তু তিনি বারবার প্রমাণ করেছেন বয়স শুধুমাত্র একটা সংখ্যা। এ বছরের জন্মদিন একটু অন্যরকম কাটছে নায়িকার। বর্তমানে পরিবারের সঙ্গে লন্ডনে জন্মদিন পালন করছেন নায়িকা। জন্মদিনের কিছুদিন আগেই পৌঁছে গিয়েছেন তিনি। পরিবারের সঙ্গেই কাটাবেন সারাদিন। এদিকে নায়িকার জন্মদিনে একটি জমজমাট পার্টির আয়োজন করেছেন তার স্বামী সঞ্জয় চক্রবর্তী। জন্মদিনের সকালেই ঋতুপর্ণাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি লিখেছেন, 'শুভ জন্মদিন। আগামী দিনগুলো খুব আনন্দে কাটুক।' সময়টা বেশ ভালোই কাটছে নায়িকার, হাতে রয়েছে একের পর এক ছবি। এই পূজায় মুক্তি পেয়েছে তার একটি গান। বাপি লাবিড়ির সুরে গান গেয়েছেন ঋতুপর্ণা। ঋতুপর্ণা সেনগুপ্ত'র আগামী হিন্দি ছবি 'ইত্তর'। কিছুদিন আগেই মুম্বাইয়ে সেই ছবির শুটিং করেছেন নায়িকা। একই সঙ্গে সম্প্রতি হিমাচলে আগামী বাংলা ছবির শুটিং শেষ করলেন ঋতুপর্ণা। ছবির পরিচালক তথাগত ভট্টাচার্য। সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য। ঋতুপর্ণার পাশাপাশি এই ছবিতে অভিনয় করছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম