ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

পরকিয়া টের পাওয়ায় স্ত্রীর হাতে স্বামী খুন, স্ত্রী গ্রেফতার

#

০৮ জুলাই, ২০২৩,  12:10 AM

news image

ওবায়দুর রহমান লিটনঃ অন্য ব্যক্তির সাথে স্ত্রীর পরকিয়ার বিষয় টের পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিজের স্বামীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছেন স্ত্রী ইতি আক্তার। বৃহস্পতিবার হত্যা মামলায় গ্রেপ্তার দিখিয়ে তাকে আদালতে পাঠানো হলে নিজে হত্যাকান্ড ঘটিয়েছে জানিয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে ঘাতক স্ত্রী ইতি আক্তার। রাতে সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোখলেসুর রহমান। এর আগে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামীকে হত্যার কথা স্বীকার করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয় ইতি আক্তারকে। এছাড়াও এঘটনায় নিহতের স্ত্রীর অভিযোগে আব্বাস আলী নামে এক অটোচালককে  গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) মোকলেছুর রহমান বলেন, সোমবার রাত আনুমানিক ৯ ঘটিকার সময় সাভার থানার বনগাঁও ইউনিয়নের সাধাপুর লোহার ব্রিজের পাশে আক্তারের কেয়ারটেকার কে কুপিয়ে ও জবাই করে হত্যা করে লাশ ঘরের মধ্য ফেলে পালিয়ে যায় । খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, হত্যাকান্ডের ঘটনার বিষয়ে জানতে নিহতের স্ত্রী ইতি আক্তারকে থানায় আনা হয়। পরে পুলিশী জিজ্ঞাসাবাদে পরকিয়ায় বাঁধা প্রদান করায় স্বামীকে হত্যার বিষয়টি স্বীকার করেন। এঘটনায় মামলা দায়ের করে ঘাতক ইতি আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয় এবং সে আদালতে ১৬৪ ধারায় হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। এছাড়া এঘটনায় নিহতের স্ত্রীর অভিযোগে আব্বাস আলী নামে এক অটোচালককে গ্রেপ্তার করে গ্রেপ্তার করা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করেছেন। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম