ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

পদ হারা‌লেন জা‌য়েদ খান, নিপুণ‌কে সাধারণ সম্পাদক ঘোষণা

#

বিনোদন প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি, ২০২২,  2:24 AM

news image

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচনে আপিল বোর্ডের রায়ে সাধারণ সম্পাদক হলেন অভিনেত্রী নিপুণ। শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে আপিল বোর্ড এ রায় দেয়।এর আগে গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের জয়ী হওয়া নিয়ে শুরু থেকেই জল ঘোলা হচ্ছিল। নির্বাচনের পর থেকেই কাঞ্চন-নিপুণ পরিষদ অভিযোগ করে আসছে টাকা দিয়ে ভোট কিনেছেন জায়েদ খান।

এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী অভিনেত্রী নিপুণ ফলাফল নিয়ে আপিল বোর্ডের কাছে অভিযোগ করেন। সেখানে অভিনেত্রী পরাজিত হলে আবারও অভিযোগ করেন আপিল বোর্ডে। সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নিপুণের এক আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২ ফেব্রুয়ারি সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয় আপিল বোর্ডকে। প্রসঙ্গত, চলচ্চিত্র শিল্পী সমিতির দুই বছর (২০২২-২৪ ইং) মেয়াদের এই নির্বাচনে এবার অংশ নেয় দুটি প্যানেল। একটি  হচ্ছে মিশা-জায়েদ আর অন্যটি হচ্ছে কাঞ্চন-নিপুণ। শিল্পী সমিতির এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৪৫০। ভোট দিয়েছেন ৩৬৫ জন। এর মধ্যে ভোট বাতিল হয়েছে ১০টি। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অভিনেতা পীরজাদা হারুন। সঙ্গে ছিলেন বিএইচ নিশান ও জাহিদ জোসেন। আপিল বোর্ডের চেয়ারম্যান পরিচালক সোহানুর রহমান সোহান। এই বোর্ডের সদস্য করা হয় মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম