ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে নিহত ৬

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি, ২০২৩,  4:25 PM

news image

|| ছবি : সংগৃহীত

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজার সামনে অ্যাম্বুলেন্স-ট্রাকের সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন।  মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতদের পরিচিয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।  জানা গেছে, নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। তাদের মরদেহ জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হচ্ছে। পদ্মা সেতু দক্ষিণ থানার এসআই সুরুজ উদ্দিন আহমেদ বলেন, অ্যাম্বুলেন্সটি রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশাল থেকে ঢাকায় আসছিল। জাজিরা প্রান্তের এক্সপ্রেসওয়ে নাউডোবা ব্রিজ এলাকায় অ্যাম্বুলেন্সটি পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নারীসহ ছয় জন মারা যান। ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক সেলিম মিয়া বলেন, অ্যাম্বুলেন্সটি ভোরে ঢাকাগামী একটি এলপি গ্যাসবোঝাই ট্রাকের পেছন নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। নিহতদের নামপরিচয় পাওয়া যায়নি। মরদেহ জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম