ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

পটুয়াখালী সরকারি কলেজের হোস্টেলের ফ্লোর দেবে ৮ ছাত্র আহত

#

জহিরুল ইসলাম

১৬ নভেম্বর, ২০২১,  5:38 PM

news image

পটুয়াখালী সরকারি কলেজের ছাত্রাবাসের ফ্লোর দেবে প্রায় ৭ ফিট গর্ত হয়ে যায়। এতে ৮ জন ছাত্র আহত হয়েছেন। সোমবার ১৫ নভেম্বর রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রতক্ষ্যদর্শি জানান, ছাত্রাবাসের এলার্ট মিটিং শেষ করে সবাই বারান্দায় এসে দাড়ালে হঠাৎ ফ্লোরের নিচের মাটি সরে প্রায় ৭ ফিট গর্ত হয়ে যায়। গর্তে ৮ জন ছাত্র পড়ে আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এ বিষয়ে কলেজের সহকারী হল সুপার সামিম আহমেদ জানান ধারনা করা হচ্ছে সাম্প্রতিক ড্রেজার দিয়ে কলেজের মাঠে বালু ফেলা হয়। ধারণা করা হচ্ছে বালুর সাথে থাকা পানি সরে যাওয়ার সময় ছাত্রাবাসের ওই অংশ থেকে মাটি সরে যাওয়া এমন ঘটনা ঘটেছে। তিনি আরো জানান রাতে যে ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। চিকিৎসা শেষে কয়েকজন হোস্টেলে ফিরেছেন। বাকি ৩/৪ জন এখনো হাসপাতালে আছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম