ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

পটুয়াখালী রাজনৈতিক দ্বন্দেই মাসুদ রানাকে হত্যা করা হয়

#

জহিরুল ইসলাম

২৪ নভেম্বর, ২০২১,  9:28 PM

news image

পটুয়াখালী সদর থানাধীন বড় বিঘাইয়ে বাইক চালক মাসুদ রানা ব্যাপারীকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করা হয় রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য, জানিয়েছেন পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাফুজুর রহমান বুধবার ১১ টায় নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

ব্রিফিংয়ে আরো জানানো হয়, আসামী মাসুম বিল্লাহর তথ্য অনুযায়ী হত্যাকান্ডে ব্যবহৃত  ১ টি চাইনিজ কুড়াল, লোহার রডের সাথে স্ক্রু সংযুক্ত চেইন গিয়ার এর সমন্বয়ে তৈরিকৃত দেশীয় অস্ত্র এবং ০২ টি বগি দা বড় বিঘাই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রর্থী ওয়াহিদুজ্জামান মজনু মোল্লার ঘরের উত্তর পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়। ঘটনার সহিত জড়িত বাকী আসামীদের গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে। উল্লেখ্য, গত ৫ নভেম্বর রাতে মাসুদ রানাকে হত্যা করে জনৈক শ্যামল ডাক্তারের ডোবায় ফেলে রাখা হয়। ভিকটিমের ভাই মাহফুজুর রহমান(১৬) হত্যাকান্ডের বিচার চেয়ে পটুয়াখালী সদর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম