ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

পটুয়াখালী প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি ইকবাল, সাধারণ সম্পাদক মুজাহিদ

#

জহিরুল ইসলাম

২৪ ডিসেম্বর, ২০২১,  2:25 AM

news image

পটুয়াখালী প্রেসক্লাব নির্বাচনে কাজী শামসুর রহমান ইকবাল (বিটিভি) সভাপতি এবং মুজাহিদুল ইসলাম প্রিন্স (একুশে টেলিভিশন) সাধারণ সম্পাদক এবং আবুল হোসেন তালুকদার (এশিয়ান টিভি) অর্থ বিষয় সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত পটুয়াখালী প্রেসক্লাবের সদর রোডস্থ ভবনে নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষে উপস্থিত সদস্যদের ভোট গননা করে ফলাফল ঘোষনা করেন উক্ত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদ।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছে মোঃ জালাল আহমেদ (দৈনিক মানবজমিন), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে মোঃ জাহাঙ্গীর হোসেন (প্রতিদিনের সংবাদ)। এবং কার্যকারী সদস্য পদে অ্যাড. মোঃ সোহরাব হোসেন (দি ডেইলি স্টার), স্বপন ব্যানার্জী (দৈনিক সংবাদ), দৈনিক গনদাবীর সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, শংকর লাল দাস (প্রথম আলো), কাজল বরন দাস (এনটিভি), চিন্ময় কর্মকার (মাছরাঙা টেলিভিশন) নির্বাচিত হন। উৎসবমুখর পরিবেশে পটুয়াখালী প্রেসক্লাবের এ নির্বাচনে ৩১ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম