ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন

নয়াপল্টনে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

#

নিজস্ব প্রতিবেদক

১০ জুন, ২০২৪,  5:44 PM

news image

রাজধানীর নয়াপল্টন এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামাদির সন্ধান পেয়েছে র‌্যাব। সোমবার (১০ জুন) সকাল থেকে বাড়িটি ঘিরে রাখে র‌্যাব-৩ এর আভিযানিক একটি দল। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর। তিনি জানান, অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনা করছে একটি চক্র। তারা নয়াপল্টনের একটি বাড়িতে (বাড়ি নং-৬৩) এ ব্যবসা করে আসছিল বলে গোয়েন্দা তথ্যে জানা গেছে। এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে লাখ লাখ টাকা উপার্জন করতেন তারা। বাড়িটি ঘিরে রাখা হয়েছে। কিছু সময়ের মধ্যে অভিযান পরিচালিত হবে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাব-৩ এর অধিনায়ক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম