ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

নয়নতারার বিরুদ্ধে ৫ কোটি ক্ষতিপূরণ চেয়ে মামলা

#

বিনোদন ডেস্ক

০৯ জুলাই, ২০২৫,  5:36 PM

news image

দক্ষিণী তারকা নয়নতারা সম্প্রতি নিজের জীবনের কিছু অজানা অধ্যায় তুলে ধরেছিলেন ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ড্রিমস’ নামের এক ডকুমেন্টারিতে। এটি ২০২৪ সালের ১৮ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায়। তবে মুক্তির পর থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না এই প্রজেক্টটির।

প্রথমে ‘নানুম রাউডি ধান’ ছবির ফুটেজ অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগ তুলে নয়নতারাকে আইনি নোটিশ পাঠান প্রযোজক ও অভিনেতা ধানুশ। এবার নতুন করে বিতর্কে জড়িয়েছে নয়নতারার এই ডকুমেন্টারিটি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নয়নতারা ও তার টিম এবার ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘চন্দ্রমুখী’ ছবির ফুটেজ অনুমতি ছাড়া ব্যবহার করেছেন বলে অভিযোগ তুলেছে ছবিটির স্বত্বাধিকারী প্রযোজনা প্রতিষ্ঠান এপি ইন্টারন্যাশনাল।

বারবার আইনি নোটিশ পাঠিয়েও কোনো প্রতিক্রিয়া না পেয়ে অবশেষে তারা মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করেছে। মামলায় নয়নতারাসহ নির্মাতা প্রতিষ্ঠান টার্ক স্টুডিওজ ও নেটফ্লিক্সের বিরুদ্ধে ৫ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

আদালত ইতোমধ্যে ডকুমেন্টারি থেকে ‘চন্দ্রমুখী’র ফুটেজ মুছে ফেলার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নেটফ্লিক্স ও নির্মাতা প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে, এই ডকুমেন্টারির মাধ্যমে তারা ঠিক কত আয় করেছে, তার বিস্তারিত হিসাব আদালতে জমা দিতে। এ বিষয়ে এখন পর্যন্ত নয়নতারা কিংবা সংশ্লিষ্ট নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম