ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

নৌবাহিনীর ৫ জাহাজে ভাসানচরে আরও ১৭১৩ রোহিঙ্গা

#

নিজস্ব প্রতিনিধি

৩১ মার্চ, ২০২২,  10:18 PM

news image

ত্রয়োদশ দফার দ্বিতীয় ধাপে আরও ১ হাজার ৭১৩ রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর ভাসানচরে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার ৩১ মার্চ সকাল ৮টার দিকে রোহিঙ্গাদের নিয়ে নৌবাহিনীর ৫টি জাহাজ ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে বুধবার ১ হাজার ৯৭ জনকে ভাসানচর নিয়ে যাওয়া হয় নৌবাহিনীর তত্ত্বাবধানে। বুধবার উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে ১ হাজার ৭১৩ জনকে নিয়ে চট্টগ্রামের পথে রওনা দেয় রোহিঙ্গাদের বহনকারী ২৭টি বাস। রাত পৌনে দশটায় চট্টগ্রামে পৌঁছে তারা। ২০২০ সালের ৪ ডিসেম্বর কক্সবাজারের আশ্রয় শিবির থেকে প্রথম রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের কার্যক্রম শুরু হয়। সর্বশেষ দ্বাদশ দফা পর্যন্ত কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে ভাসানচরে স্থানান্তর করা হয় ২৪ হাজার ৫৭৮ জন রোহিঙ্গাকে। এবার ত্রয়োদশ দফায় মোট ২৯ হাজার ৩৮৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম