ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

নৌকার প্রচারণার ভিডিও করতে গিয়ে প্রাণ গেল যুবকের

#

নিজস্ব প্রতিনিধি

০৩ জানুয়ারি, ২০২২,  6:33 PM

news image

বগুড়ার আদমদীঘিতে নৌকা মার্কার মোটরসাইকেল শোডাউনে গিয়ে ভিডিও ধারণের সময় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিতিশ চন্দ্র (৪২) নামের এক সমর্থকের মৃত্যু হয়েছে। নিহত নিতিশ উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কামারপুর গ্রামের জ্যোতিষ চন্দ্রের ছেলে। পুলিশ জানায়, বরিবার দুপুরে উপজেলার চাঁপাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকা মার্কার প্রার্থী অ্যাডভোকেট শামসুল হক প্রায় ১৫০টি মোটরসাইকেল নিয়ে নির্বাচনী এলাকায় শোডাউনের জন্য বের হয়।

শোডাউন চলাকালে নিতিশ একটি মটরসাইকেলের পিছনে বসে শোডাউনের ভিডিও ধারণ করছিল। শোডাউনটি ইউপির বড় ঝাঁকইর তিনমাথা এলাকায় পৌঁছলে অপরদিক থেকে একটি কাভার্ডভ্যান আসছিল। এসময় রাস্তার পাশে রাখা বালুর উপর মটরসাইকেলটি উঠে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর কাভার্ডভ্যানের সাথে নিতিশ ধাক্কা খেয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার জানান, খবর পেয়ে ঘাতক কাভার্ডভ্যানকে জব্দ করা হয়। তবে চালক বা হেলপারকে আটক করা সম্ভব হয়নি। নিতিশের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম