ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

নোয়াখালী ভাসানচরে স্থানান্তর ৯০১ রোহিঙ্গা

#

নিজস্ব প্রতিনিধি

২৯ অক্টোবর, ২০২৪,  10:06 PM

news image

কক্সবাজার টেকনাফের ক্যাম্প থেকে নতুন করে ৯০১ জন রোহিঙ্গাকে ভাসানচরে আনা হয়েছে। তার মধ্যে ভাসানচর থেকে বেড়াতে আসা ৩৯৫ জন রয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উখিয়ার ডিগ্রি কলেজ মাঠ থেকে নিরাপত্তার মধ্যে তাদেরকে ভাসানচরে আনা হয়। নৌবাহিনী থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বিষয়টি নিশ্চিত করে জানান, ৫০৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। পাশাপাশি আগে স্থানান্তর হওয়া রোহিঙ্গা ক্যাম্পে বেড়াতে আসা ৩৯৫ জনসহ মোট ৯০১ জন রোহিঙ্গাকে পাঠানো হয়েছে ভাসানচরে। এটি একটি চলমান প্রক্রিয়া। সর্বশেষ গত ১ মার্চ ২৪তম ধাপে এক হাজার ২৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে আনা হয়। এর আগে, সোমবার সকালে উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গাদের উখিয়া কলেজে স্থাপিত অস্থায়ী ট্রানজিট পয়েন্টে আনা হয়। পরে রাতে ২০টির অধিক বাসযোগে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয় তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম