ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

নোরা ফাতেহিকে মিরর গ্রুপের আইনি নোটিশ

#

বিনোদন ডেস্ক

১০ অক্টোবর, ২০২২,  6:14 PM

news image

বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি আর তুফান যেন সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। তাঁর নাচ দেখার জন্য উদগ্রীব থাকেন অনুগামীরা। আর অন্তর্জালে প্রকাশমাত্রই ভাইরাল। সেই নোরার ঢাকার এক কনভেনশন হলে পুরস্কার বিতরণ আয়োজনে নাচ পরিবেশন করার কথা ছিল। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় সেটা আর হয়নি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে আসার জন্য মিরর গ্রুপ থেকে ১৫ লাখ রুপি অ্যাডভান্স নিয়েছিলেন নোরা ফাতেহি। এই অর্থ ফেরত দেওয়ার ব্যাপারে যোগাযোগ করা হলেও নোরার তরফ থেকে কোনও জবাব আসেনি।

এ অবস্থায় নতুন আরেকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নোরার ঢাকায় আসার ঘোষণা মিরর গ্রুপের জন্য ‘অসম্মানজনক’ বলে মনে করছে প্রতিষ্ঠানটি। সে কারণে মিরর গ্রুপের পক্ষ থেকে আইনি নোটিশের মাধ্যমে তাদের অর্থ ফেরত দেওয়ার আগে নভেম্বরে নোরা ফাতেহিকে ঢাকার অনুষ্ঠানটিতে যোগ না দেওয়ার অনুরোধ করা হয়েছে। নয়তো আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মিরর গ্রুপের প্রধান শাজাহান ভূইয়া সাজু। ৬ অক্টোবর এক ভিডিওবার্তায় নোরা ফাতেহি জানান, ‘গ্লোবাল এসিভার এওয়ার্ড ২০২২’ অনুষ্ঠানে যোগ দিতে ১৮ নভেম্বর তিনি ঢাকা আসছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম