ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নেপালে ভূমিধসে মৃত্যু ১৪, নিখোঁজ ১০

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২২,  3:02 AM

news image

তুমুল বৃষ্টিপাতের কারণে নেপালের আচ্ছাম জেলায় সৃষ্ট ভূমিধসে ১৪ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৭ সেপ্টেম্বর) দেশটির কর্মকর্তারা ও পুলিশের মুখপাত্র দান বাহাদুর কার্কি জানিয়েছেন, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার পশ্চিমে আচ্ছাম জেলায় স্থানীয় সময় শনিবার এ দুর্ঘটনা ঘটে। তুমুল বৃষ্টিপাতের কারণে এ ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় গণমাধ্যমের ফুটেজে নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীদের মরিয়া তৎপরতা চালাতে দেখা গেছে। নিখোঁজ ১০ জন ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছেন বলে মনে করছেন কর্মকর্তারা। কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে আহতদের দ্রুত কাছাকাছি একটি হাসপাতালে পাঠানো হয়েছে। রয়টার্সের ওই সংবাদে বলা হয়, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলা বর্ষাকালে নেপালের পার্বত্যাঞ্চলে প্রায়ই আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা যায়। সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত আকস্মিক বন্যা ও ভূমিধসে দেশটিতে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন ১২ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম