ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

নেপালে বিমান বিধ্বস্ত: ৪০ জনের লাশ উদ্ধার

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ জানুয়ারি, ২০২৩,  7:57 PM

news image

নেপালে ৭২ জন আরোহী নিয়ে একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনের লাশ উদ্ধার হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) সকালে দেশটির কাস্কি জেলার পোখারায় বিমানটি বিধ্বস্ত হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ইয়েতি এয়ারলাইন্সের প্লেনটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখারা বিমানবন্দরে যাচ্ছিল। কিন্তু পুরোনো বিমানবন্দর ও নতুন পোখারা বিমানবন্দরের মাঝামাঝিতে প্লেনটি বিধ্বস্ত হয়। প্লেনটিতে ৬৮ যাত্রী ও চারজন ক্রু সদস্য ছিল। উদ্ধার কার্যক্রম শুরু হলেও ধারণা করা হচ্ছে, কেউ বেঁচে নেই। পোখারা আন্তর্জাতিক বিমানবন্দর আপাতত বন্ধ রয়েছে। তবে, কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি। দেশটির প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল এক টুইট বার্তায় ভয়াবহ এই দুর্ঘটনার সকল সরকারি সংস্থা, নিরাপত্তা বাহিনী ও স্থানীয়দের উদ্ধারকাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সূত্র : দ্য গার্ডিয়ান

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম