ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার

নেপালে বন্যা ও ভূমিধসে ৩৯ জনের প্রাণহানি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ অক্টোবর, ২০২৫,  4:47 PM

news image

নেপালে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির সংবাদমাধ্যম ‘দ্য কাঠমান্ডু পোস্ট’ এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, দেশটির পুলিশ সদর দপ্তর এ তথ্য জানিয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, শুক্রবার (০৩ অক্টোবর) থেকে শুরু হওয়া এই দুর্যোগে মৃতদের মধ্যে কোশি প্রদেশে ৩৬ জন এবং মধেশ প্রদেশে ৩ জন রয়েছেন। এছাড়া দেশজুড়ে এখনো ১১ জন নিখোঁজ এবং ১৩ জন আহত হয়েছেন। মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ইলামে ভূমিধসের ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে, পাঁচজন এখনো নিখোঁজ। উদয়পুরে বন্যা ও ভূমিধসে দুজনের মৃত্যু এবং একজন আহত হয়েছেন। খোটাংয়ে বজ্রপাতে একজন মারা গেছেন এবং তিনজন আহত হয়েছেন। ভোজপুরে বজ্রপাতে আরও দুজন আহত হয়েছেন। পঞ্চথরে একটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। মধেশে রানিরহাটে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। অন্যত্র, বরায় একজন, রাসুয়ায় চারজন এবং কাঠমান্ডুতে নদীতে ভেসে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। মাকোয়ানপুরে বজ্রপাতে একজন আহত হয়েছেন।  প্রতিবেদন অনুযায়ী, টানা বর্ষণ অব্যাহত থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম