ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে ফের বিক্ষোভ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২৫,  9:38 PM

news image

নেপালে তরুণদের ‘নায়ক’ হিসেবে পরিচিতি পাওয়া সুদান গুরুংয়ের নেতৃত্বাধীন জেন-জি গ্রুপের একটি অংশ অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবি করেছে। মন্ত্রী নিয়োগে অসন্তোষ প্রকাশ করে, রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে বালুওয়াতারে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করেন তারা। নেপালের ডিজিটাল ম্যাগাজিন সেতোপতি’র বরাত দিয়ে বিজনেস স্ট্যান্ডার্ড এক প্রতিবেদনে জানিয়েছে, সুশীলা কার্কিকে পদত্যাগের আহ্বান জানিয়ে স্লোগান দিয়েছেন বিক্ষোভকারীরা। কাঠমান্ডুর বালুওয়াতারে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ভাষ্য, তাদের সঙ্গে পরামর্শ না করেই মন্ত্রিসভা সম্প্রসারণ করা হয়েছে। বিশেষ করে ওম প্রকাশ আরিয়ালের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের বিরোধিতা করেছিল গুরুংয়ের দল। সুদান গুরুং সতর্ক করেছিলেন যে, যদি তাদের উদ্বেগ উপেক্ষা করা হয়, তাহলে তারা ‘সবাইকে ছুড়ে ফেলবে’। তিনি দাবি করেন, বর্তমান সরকারকে ক্ষমতায় এনেছে জেন-জি। তাই কেউ তাদের থামাতে পারবে না। গুরুং বলেন, ‘আমরা যদি আবার রাস্তায় আসি, কেউ আমাদের থামাতে পারবে না। আমরা যেখানে রেখেছি সেখান থেকেই তাদের উপড়ে ফেলব।’আরিয়ালের কথা উল্লেখ করে সুদান গুরুং আরও বলেন, ‘ওম প্রকাশ আরিয়াল, আইনজীবী, তিনি ভেতর থেকে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাচ্ছেন!’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম