ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

নেদারল্যান্ডসে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ জুন, ২০২২,  4:43 PM

news image

রাশিয়ার গ্যাস কোম্পানি গ্যাজপ্রোম নেদারল্যান্ডসের কোম্পানি গ্যাস টেরায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে। এপ্রিলে সরবরাহ করা গ্যাসের জন্য বিল পরিশোধে ব্যর্থ হওয়ায় নেদারল্যান্ডসে গ্যাস বন্ধের এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে গ্যাজপ্রোম। খবর রয়টার্সের। রাশিয়া এর আগে বুলগেরিয়া, পোল্যান্ড ও ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করেছে। মস্কোর দাবি মতো এই দেশগুলো গ্যাসের মূল্য রুবলে পরিশোধ করতে রাজি না হওয়ায় এ পদক্ষেপ নেয় রাশিয়া।

ইউক্রেনে আগ্রাসনের জেরে মস্কোর ওপর পশ্চিমা দেশগুলোর একাধিক নিষেধাজ্ঞার পাল্টা জবাবে রাশিয়া ‘অবন্ধুসুলভ’ দেশগুলোর জন্য গ্যাসের মূল্য রুবলে পরিশোধ করার ওই নতুন শর্ত বেঁধে দিয়েছিল। মঙ্গলবার গ্যাজপ্রোম জানিয়েছে, এ শর্ত মেনেই গ্যাসের মূল্য রুবলে পরিশোধ করতে হবে। নেদারল্যান্ডসকেও গ্যাজপ্রোম জানিয়ে দিয়েছে, ১ এপ্রিল থেকে সরবরাহ করা গ্যাসের মূল্য রুবলেই পরিশোধ করতে হবে দেশটিকে। ডাচ সরকারের হয়ে রাশিয়ার কাছ থেকে গ্যাস কেনে গ্যাস টেরা কোম্পানি। গ্যাস সরবরাহ বন্ধের পর কোম্পানিটি জানিয়েছে, গ্যাজপ্রমের কাছ থেকে অক্টোবর পর্যন্ত ২০০ কোটি ঘনমিটার গ্যাস পাওয়ার কথা ছিল তাদের। এখন বিকল্প উৎস থেকে এ পরিমাণ গ্যাস সংগ্রহের চেষ্টা করছে তারা। সোমবার গ্যাস টেরা জানিয়েছে,তারা রাশিয়ার শর্তসাপেক্ষ নতুন মূল্য পরিশোধ ব্যবস্থা মেনে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম