ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে নামিবিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ অক্টোবর, ২০২২,  5:39 PM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের পঞ্চম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে নামিবিয়া। দুই দলই গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় পায়।  বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারায় নামিবিয়। একই দিন সংযুক্ত আরব আমিরাতকে ৩ উইকেটে হারায় নেদারল্যান্ডস।  মঙ্গলবার (১৮ অক্টোবর) অস্ট্রেলিয়ার জিলংয়ের কারদিনিয়া ওভাল পার্কে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হয় দুই দলের সুপার টুয়েলভের দিকে এগিয়ে যাওয়ার ম্যাচ। গত আসরে প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেমেই চমক দেখিয়েছিলো নামিবিয়া। গ্রুপ পর্ব পেরিয়ে সুপার টুয়েলভে খেলেছে তারা। এবারও টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আরও বড় চমক দেখালো নামিবিয়া। টি-টোয়েন্টিতে দু’বার দেখা হয়েছে নামিবিয়া ও নেদারল্যান্ডসের। সমান একবার করে জয় পেয়েছে দু’দল। ২০১৯ সালে প্রথমবার টি-টোয়েন্টি বাছাই পর্বের ম্যাচে ৪৪ রানে জিতেছিলো নেদারল্যান্ডস। আর পরের বার গত বিশ্বকাপে ৬ উইকেটে জিতেছিলো নামিবিয়া। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম