ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে নেশন্স লিগে তৃতীয় ইতালি

#

স্পোর্টস ডেস্ক

১৯ জুন, ২০২৩,  5:00 PM

news image

নেদারল্যান্ডসকে হারিয়ে উয়েফা নেশন্স লিগ তৃতীয় হয়ে শেষ করলো ইতালি। ডাচদের বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে জয় পেয়েছে রবার্তো মানচিনির দল। ফেডরিকো ডিমার্কো ও ডেভিড ফ্রাত্তেসির গোলে ২০ মিনিটের মধ্যেই ২-০’তে এগিয়ে যায় ইতালি। ৬৮তম মিনিটে ব্যবধান কমান ডাচ ফরোয়ার্ড স্টিভেন বার্গুইন। তবে চার মিনিট পর ফের ইতালির দুই গোলের লিড পুনরুদ্ধার করেন ফেদেরিকো কিয়েজা। ৮৯তম মিনিটে জর্জিনিয়ো ভেইনালডামের গোলে আবারও ব্যবধান কমিয়ে নাটকীয়তার আভাস দেয় নেদারল্যান্ডস। তবে ৯ মিনিটের যোগ করা সময়ে শেষ পর্যন্ত তৃতীয় গোলের দেখা পায়নি ডাচরা। ফলে নির্ধারিত সময়েই ৩-২ গোলের জয় নিয়ে নেশন্স লিগের তৃতীয় স্থান ধরে রেখে ব্রোঞ্জ জিতেছে ইতালি। এই পরাজয়ে চাপ বেড়েছে লুই ভ্যান হালের স্থলাভিষিক্ত হয়ে ডাচ ডাগআউটে আসা রোনাল্ড কোম্যানের উপর। নেদারল্যান্ডসের দায়িত্ব নেয়ার পর ৪ ম্যাচের মধ্যে এটি তার তৃতীয় পরাজয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম