ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

নেটমাধ্যমে ভাইরাল ঐশ্বরিয়াকন্যা আরাধ্য

#

বিনোদন ডেস্ক

১৫ মার্চ, ২০২২,  8:02 PM

news image

সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই জনপ্রিয় আরাধ্যা। ঐশ্বরিয়ার সঙ্গে তার চেহারার মিল চমকে দেয় সবাইকে। কখনো মায়ের মতো নাচ করে, কখনো আবার এয়ারপোর্টেই ক্যাট ওয়াকের ঝলক দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় সে। টুইটার, ইনস্টাগ্রামে তার ভক্ত-অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। এবার বচ্চন পরিবারের গুণের মিশ্রণও দেখা গেল তার মধ্যে। ১০ বছরেই দাদু অমিতাভের মতো কবিতা আবৃত্তি করে আবারও সবাইকে চমকে দিয়েছে আরাধ্য। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি কবিতা আবৃত্তির ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে  স্কুলের পোশাক পরে কবিতা আবৃত্তি করতে দেখা গেছে আরাধ্যাকে।

দু’দিকে বাঁধা পনিটেইলে ছন্দ মিলিয়ে হিন্দি ভাষায় চমৎকার কবিতা আবৃত্তি করে যেন বচ্চন পরিবারের প্রতিভার কথাই জানান দিল সবাইকে। স্কুলের অনলাইন প্রতিযোগিতায় হিন্দি ভাষার মাহাত্ম্য নিয়ে লেখা ওই কবিতা আবৃত্তির ভিডিওটি আরাধ্য রাই বচ্চন ফ্যানপেজ টুইটার থেকে শেয়ার করা হয়েছে। ভক্তরা আরাধ্যর প্রশংসা করে লিখেছেন, "বচ্চন ও রাই পরিবারের সঠিক মিশ্রণ ও, যত দেখি তত ভালো লাগে।" আরেকজন লিখেছেন, "এই মেয়েটাই পারবে পরিবারের আভজাত্য, পরম্পরা এগিয়ে নিয়ে যেতে"। এদিকে নেট মাধ্যমে ছড়িয়ে পড়া আরাধ্যর এই ভিডিওটি রিটুইট করে অভিষেক আর অমিতাভকে ট্যাগ করেন এক ভক্ত। আর ইমোজি ব্যবহার করে সেটার উত্তরও দেন অভিষেক। মেয়ের প্রতিভা বিকশিত হতে দেখে বাবা হিসেবে নিশ্চই গর্ববোধ করছেন তিনি। তবে মেয়েকে বড় করার সমস্ত কৃতিত্ব স্ত্রী  ঐশ্বরিয়াকেই দেন অভিষেক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম