ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নিয়োগ বাতিলের পর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সচিবালয়ের সামনে অবস্থান, সব গেট বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি, ২০২৫,  9:38 PM

news image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের সুপারিশপ্রাপ্তরা (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। গত বছরের অক্টোবরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ৬ হাজার ৫৩১ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হলেও আজ বৃহস্পতিবার আদালতের রায়ে কোটা পদ্ধতি অনুসরণ করে প্রকাশিত ফল বাতিল করা হয়। সকালে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ প্রকাশিত ফল বাতিল করে রায় দেন। এরপরই সচিবালয়ের সামনে ব্যানার নিয়ে শান্তিপূর্ণ অবস্থান শুরু করেন। বেলা পৌনে ১টার দিকে সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়। সচিবালয় নিরাপত্তায় দায়িত্বরত পুলিশের অতিরিক্ত কমিশনার ফারহানা মৃধা সমকালকে বলেন, পৌনে ১টার দিকে তারা সচিবালয়ের মূল ফটকের সামনে এসে বসে পড়েন। এরপর পরিস্থিতি বিবেচনায় গেটগুলো বন্ধ করে দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন পর্যায়ে কথা বলা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম