ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

নির্মাতা সাখাওয়াত মানিক আর নেই

#

বিনোদন প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০২২,  8:38 PM

news image

তরুণ নাট্য নির্মাতা সাখাওয়াত মানিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পাবনায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৪ বছর। জানা গেছে, দীর্ঘদিন ধরেই হেপাটাইটিস বি রোগে আক্রান্ত ছিলেন মানিক। ডিরেক্টর গিল্ডসের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নির্মাতা তুহিন হোসেন গণমাধ্যমকে জানান, গত ১ সেপ্টেম্বর মানিককে বিশ্রামের জন্য গ্রামের বাড়িতে পাঠানো হয়। গতরাতে পাবনার বেড়া উপজেলার নতুন প্যাচাকুলা গ্রামের নিজ বাড়িতে মারা যান তিনি। রোববার (২৫ সেপ্টেম্বর) বাদ যোহর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে। প্রসঙ্গত, প্রয়াত সাখাওয়াত মানিকের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‌‘কাঠ গোলাপের সৌরভ’, ‘শেয়ার ফিফটি ফিফটি’, ‘আকাশ গঙ্গা’, ‘মনোবাস’, ‘আই মিস ইউ’, ‘কেন মিছে নক্ষত্রেরা’ প্রভৃতি। এছাড়াও একক ও ধারাবাহিক মিলিয়ে শতাধিক নাটক নির্মাণ করেছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম