ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

নির্মাণাধীন ভবনের দশতলা থেকে পড়ে শ্রমিক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০২৪,  4:30 PM

news image

রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের দশতলায় ঢালাইয়ের কাজ করার সময় নিচে পড়ে সাইফুল হাওলাদার (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রামপুরার ত্রিমোহনীর টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন। সাইফুল পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছি গ্রামের মিলন হাওলাদারের সন্তান। রামপুরার ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন তিনি। সাইফুলের সহকর্মী আলম জানান, ওই ভবনের দশতলায় ঢালাইয়ের কাজ করছিলেন সাইফুল। হঠাৎ অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে গেলে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে রাতেই চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম