ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে: ডিবি হারুন

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জানুয়ারি, ২০২৪,  9:31 PM

news image

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, সব জায়গায় মানুষ স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। হরতালের কারণে মানুষ ঘরে বসে নেই। মানুষ নির্বিঘ্নে ঘর থেকে বের হয়েছে এবং তারা ভোটকেন্দ্রে যাচ্ছেন। রোববার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁও সরকারি সংগীত কলেজের ভোটকেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ডিবি প্রধান বলেন, আমি উত্তরা, ওয়ারী, লালবাগ, রমনা ডিভিশন ঘুরে ভোট দিলাম তেজগাঁও ডিভিশনে। সব জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। তবে নির্বাচনে সামান্য ঘটনা ঘটতেই পারে। এক প্রশ্নে জবাবে তিনি বলেন, দুই একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা। তারপরও সব জায়গায় পুলিশ আছে, আইনশৃঙ্খলা বাহিনী, ডিবি গোয়েন্দা পুলিশ আছে। যেখানেই ঘটনা ঘটছে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী সামাল দিচ্ছে। কোথাও কোনো ঝামেলা হচ্ছে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম