ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

নির্বাচনি পোস্টার-ব্যানার অপসারণ শুরু ডিএনসিসি'র

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি, ২০২৪,  9:47 PM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে গতকাল রোববার। ঘোষণা হয়ে গেছে ফলাফলও। এরই মধ্যে আজ (৮ জানুয়ারি) ভোর থেকে নির্বাচনি পোস্টার, ব্যানার অপসারণ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মীদের রাস্তায় কাজ করতে দেখা যায় সকাল থেকে। সরেজমিনে দেখা যায়, মিরপুর ১০, কাফরুল, গুলশান-১, গুলশান-২, বনানী, মহাখালী এলাকায় রাস্তার ওপর ঝুলে থাকা ব্যানার-পোস্টার অপসারণ করছেন পরিচ্ছন্নতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কের ওপর থেকে ব্যানার-পোস্টারগুলো অপসারণ করতে কিছুটা বেগ পেতে হয় তাদের। সড়কে যান চলাচল বেড়ে যাওয়ায় ঠিকমতো কাজ করতে পারছিলেন না তারা। এর মধ্যে যেসব সড়কে ব্যানার, পোস্টার খোলা হয়েছে, সেগুলো ভ্যানে করে এসটিএসে নিয়ে যাচ্ছিলেন পরিচ্ছন্নতাকর্মীরা। মিরপুর ১০ এলাকায় ঢাকা-১১ আসনের প্রার্থীদের ব্যানার পোস্টার পরিষ্কারে কাজ করছিলেন কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী। তাদের ভাষ্য অনুযায়ী, বেশিরভাগ এলাকা পরিষ্কার হয়ে গেছে। দিনের মধ্যে বাকি কাজও শেষ হয়ে যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম