ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

নিপুণ গায়ের জোরে চেয়ারে বসেছেন : জায়েদ খান

#

বিনোদন প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি, ২০২২,  6:04 PM

news image

নানা নাটকীয়তার পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির চেয়ার এখন চিত্রনায়িকা নিপুণ আক্তারের দখলে। গতকাল রোববার বিকেলে বিজয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করে দায়িত্ব গ্রহণ করেছেন। সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তারের দায়িত্ব গ্রহণকে গায়ের জোরে চেয়ার দখল বলে মন্তব্য করেছেন জায়েদ খান। নিপুণ আক্তারের দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে জায়েদ খান বলেছেন, সাধারণ সদস্যদের ভোটে আমি এখনো নির্বাচিত সাধারণ সম্পাদক।

বহিরাগত ছেলেদের নিয়ে এসে গায়ের জোরে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছেন নিপুণ, পেশিশক্তি দেখিয়ে নিজেকে সাধারণ সম্পাদক ঘোষণা করলেই কি সেটাই কার্যকর হয়ে যাবে? আমি আইনি প্রক্রিয়ায় এগোচ্ছি। এদিকে শপথ অনুষ্ঠানে মিশা সওদাগরের যোগ দেওয়ার বিষয়টি আগে থেকে জানতেন জানিয়ে জায়েদ খান বলেছেন, তার অন্তত আমার সাথে যে অন্যায় হয়েছে সেটা নিয়ে বলা উচিত ছিল। প্রসঙ্গত, রোববার বিকেলে নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্য পাঠ করান বিদায়ী সভাপতি মিশা সওদাগর। বাকিদের শপথবাক্য পাঠ করান নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন। পরে মিশা সওদাগর সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর। তবে মিশা-জায়েদ প্যানেলের নির্বাচিতরা কেউ শপথ নেননি। নির্বাচিত ২১ জনের মধ্যে ১১ জন শপথ নিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম