ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

নিজেকে আকর্ষণীয় করতে অস্ত্রোপচারে প্রাণ গেল গায়িকার

#

বিনোদন ডেস্ক

২৮ জানুয়ারি, ২০২৪,  5:15 PM

news image

নিজেকে আরও আকর্ষণীয় করতে অস্ত্রোপচার করার পর মারা গেলেন ব্রাজিলিয়ান গায়িকা দানি লি (৪২)। তার পুরো নাম ড্যানিয়েল ফনসেকা মাচাদো। গত ২৪ জানুয়ারি তার মৃত্যু হয়। মেট্রোর প্রতিবেদনে বলা হয়েছে, লাইপোসাকশন সার্জারির সময় জটিলতায় প্রাণ যায় ৪২ বছর বয়সি এই ব্রাজিলিয়ান পপ তারকার। জানা গেছে, গত (১৯ জানুয়ারি) শুক্রবার দানি লির এই অস্ত্রোপচার হয়েছিল। তিনি তার পেট ও পিঠের লাইপোসাকশনের পাশাপাশি স্তন ছোট করতে গিয়েছিলেন, যাতে তাকে আরও আকর্ষণীয় লাগে। দুর্ভাগ্যবশত অস্ত্রোপচার প্রক্রিয়া চলাকালীন তিনি জটিলতার সম্মুখীন হন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় দানি লির স্বামী মার্সেলো মিরা বলেন, গোটা ঘটনা আমাদের নাড়িয়ে দিয়েছে।

শনিবার দানিকে সমাধিস্থ করা হয়।’গায়িকার ৭ বছরের এক মেয়েও রয়েছে। জানা যাচ্ছে, পপ গায়িকাকে অনুরাগীরা যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারেন, সে জন্য তাকে সমাধিস্থ করার আগে বিশেষ একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত, ৪২ বছর বয়সি দানি লির অন্যতম হিট গান হলো 'Eu sou da Amazonia' (আমি আমাজন থেকে এসেছি)। এর পরেই তিনি ব্রাজিলে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন। দানির জন্ম আমাজন জঙ্গলের আফুয়ায়। মাত্র ৫ বছর বয়স থেকেই গান গাওয়া শুরু করেন তিনি। নিজের শহরে প্রতিভা প্রদর্শনীতে অংশ নেওয়ার পর তার বয়স যখন মাত্র ১৭ তিনি, তখন ম্যাকাপাতে চলে যান। দানি লি শেষ গানটি মাত্র দুই মাস আগে প্রকাশিত হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম