ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, তাপপ্রবাহের সঙ্গে বন্যার শঙ্কা তালাক দেওয়ার আগে একটু ভাবুন প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা চলবে : ইরান

নিখোঁজ গার্মেন্টসকর্মী জোসনা জীবিত উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর, ২০২৩,  7:59 PM

news image

-হত্যা-গুমের গুজব ছড়িয়ে শ্রমিক আন্দোলন

হত্যা-গুমের গুজব ছড়িয়ে পোশাক শ্রমিকদের আন্দোলনকে উস্কে দেওয়ার ঘটনায় নিখোঁজ গার্মেন্টসকর্মী জোসনা বেগমকে জীবিত উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। বুধবার (১ নভেম্বর) রাতে রাজধানীর পল্লবীর কালশী এলাকা থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়। র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান জানান, গত ৩১ অক্টোবর ঢাকার মিরপুরের একটি গার্মেন্টস সংঘর্ষে জোসনা নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। হত্যার গুজবকে ঘিরে ১ নভেম্বর গার্মেন্টস কর্মীদের আন্দোলন দিনভর চলমান থাকে। এ প্রেক্ষিতে র‍্যাব-৪ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে গার্মেন্টস কর্মী জোসনা বেগমকে হত্যা করে তার লাশ গুম করে ফেলা হয়েছে বলে আন্দোলনকারীরা অভিযোগ করে। তাদের অভিযোগ আমলে নিয়ে র‍্যাব-৪ এর ধারাবাহিক গোয়েন্দা নজরদারী ও তৎপরতায়  নিখোঁজ জোসনা বেগমকে জীবিত উদ্ধার করা হল। জোসনা বেগম বর্তমানে  নিজ বাসায় সুস্থ ও স্বাভাবিক আছেন এবং র‍্যাব-৪ তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে যেকোনো নাশকতাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম