ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নিউ সুপার মার্কেটের আগুন পুরোপুরি নিভেছে: ফায়ার সার্ভিস

#

নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল, ২০২৩,  4:47 PM

news image

নিউ সুপার মার্কেটের আগুন পুরোপুরি নিভেছে বলে জানিয়েছেন ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অতিরিক্ত পরিচালক মো. আখতারুজ্জামান (লিটন)। তিনি বলেন, নিউ সুপার মার্কেটের ভেতরে আর কোথাও আগুন নেই। রোববার (১৬ এপ্রিল) সকালে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান ঢাকা ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক। মো. আখতারুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিউ সুপার মার্কেটে লাগা আগুনের সূত্রপাত হয় দোতলা থেকে; পরে ৩ তলায় ছড়ায়। সাপ্তাহিক ছুটির দিনে ভালো বিক্রির আশায় শনিবার (১৫ এপ্রিল) যখন সেহরি খেয়ে নিশ্চিন্ত ঘুমে ব্যবসায়ীরা ঠিক তখনই ঘুমন্ত নগরীতে হানা দেয় এ আগুন। এতে পুড়ে ছাই হয়ে যায় নিউ সুপার মার্কেটের সব কাপড়ের দোকান। আগুনের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরু করেন আগুন নেভানোর কাজ। তবে সময়ের সঙ্গে সঙ্গে আগুন রূপ নেয় দানবীয় আকারে। ফায়ার সার্ভিসের প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় এক পর্যায়ে কিছুটা হার মানে আগুন। তবে ততক্ষণে পুড়ে ছাই অনেক কিছু। ভয়াবহ আগুন নেভাতে শুধু ফায়ার সার্ভিসই নয়, যোগ দেয় সেনা, নৌ, বিমান বাহিনী। আইন-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিল বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্যরাও। শনিবার মধ্যরাতে সুযোগ পেয়ে নিউ সুপার মার্কেটের দ্বিতীয় ও তৃতীয় তলায় প্রবেশ করেন ব্যবসায়ীরা। পুড়ে যাওয়া মালামালের মধ্যে অনেকেই খুঁজে ফেরেন বেঁচে থাকার আশা। রাতভর চলে অবশিষ্ট মালামাল নিরাপদ গন্তব্যে নেয়ার কাজ। ব্যবসায়ীদের সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবীরা। খুঁজে খুঁজে পানি দিয়ে আগুন নেভান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রচণ্ড গরমে কাজ করতে বেগ পেতে হয় তাদের। ফায়ার সার্ভিস জানিয়েছে, মার্কেটটিতে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না। আগুনে নিঃস্ব হয়েছেন প্রায় দেড় হাজার দোকানের কয়েক হাজার মালিক ও কর্মচারী। উল্লেখ্য, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেট সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম