ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নিউজিল্যান্ডে আকস্মিক বন্যায় ৩ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ জানুয়ারি, ২০২৩,  4:33 PM

news image

নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ডে টানা বৃষ্টিপাতের পর বন্যা দেখা দিয়েছে।  শুক্রবার শহরটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স শনিবার এক সংবাদ সম্মেলন বলেন, আকস্মিক বন্যায় তিনজন মারা গেছেন ও একজন নিখোঁজ রয়েছে। তিনি বলেন, শুক্রবার অকল্যান্ডে ছিল সবচেয়ে বৃষ্টিমুখর দিন। সাম্প্রতিক সময়ে এটি ছিল নজিরবিহীন ঘটনা। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে হিপকিন্স বলেন, আবহাওয়ার তীব্রতা কতো মাত্রায় পৌঁছেছে তা এই প্রাণহানি থেকে বোঝা যায়। শুক্রবার অকল্যান্ডে মাত্র ১৫ ঘণ্টায় যে পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, তা গ্রীষ্মকালীন স্বাভাবিক বৃষ্টিপাতের চেয়ে ৭৫ শতাংশ বেশি। অকল্যান্ডের মেয়র ওয়েন ব্রাউন বলেন, নর্থ শোর এলাকার ওয়াইরাউ ভ্যালি থেকে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। ব্রাউন আরও বলেন, তিনি খবরটি পেয়ে অত্যন্ত মর্মাহত হয়েছেন।সূত্র : বিবিসি 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম