ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে আফগানিস্তানের চমক

#

স্পোর্টস ডেস্ক

০৮ জুন, ২০২৪,  4:50 PM

news image

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখাচ্ছেন আফগানিস্তান। নিজেদের প্রথম ম্যাচে উগান্ডাকে ৫৬ রানে অলআউট করে ১২৫ রানের বিশাল জয় পেয়েছিল তারা। আজ দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৭৫ রানে অলআউট করে দিয়েছে আফগানরা।  ১৫৯ রানের চ্যালেঞ্জিং পুঁজির বিপরীতে ৮৪ রানের ব্যবধানে জিতে রীতিমতো উড়ছে আফগান দল। আফগানদের দেওয়া ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে থাকে কিউইরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। কেইন উইলিয়ামসন, ড্যারি মিচেল কোনো ব্যাটারই পারেননি ক্রিজে টিকে থাকতে। ফজল হক ফারুকী, রশিদ খানদের সামনে ব্যাট করতে রীতিমত হিমশিম খেয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটাররা।  রশিদ খান নেন ৪ উইকেট এবং ফারুকী নেন ৩ উইকেট। কিউইদের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন গ্লেন ফিলিপস। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পেনিংয়ে ১০৩ রানের বিশাল জুটি করেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ৪১ বলে ৪৪ রান করে আউট হন ইব্রাহিম। এই জুটি ভাঙার পর অবশ্য তেমন একটি সুবিধা করতে পারেনি আফগানিস্তান। ৫৫ রান নিতে আরও ৫ উইকেট চলে যায় আফগানদের। তিনে ব্যাট করতে নেমে ১৩ বলে ২২ রান করে ফেরত যান আজমতউল্লাহ ওমরজাই। ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন গুরবাজ। ৫৬ বলে ৫টি চার ও ৫টি ছক্কায় এই রান করেন ডানহাতি উইকেটরক্ষক এই ব্যাটার।  ২০তম ওভারে দ্বিতীয় বলে গুরবাজের স্টাম্প ভাঙেন ট্রেন্ট বোল্ট। আর কেউ দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। নিউজিল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম