ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী সুবি সুরেশ

#

বিনোদন ডেস্ক

২২ ফেব্রুয়ারি, ২০২৩,  6:41 PM

news image

ভারতের জনপ্রিয় অভিনেত্রী, কমেডিয়ান ও টিভি উপস্থাপক সুবি সুরেশ মারা গেছেন। তিনি লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে দেশটির কোচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। তার বয়স হয়েছিল ৪২ বছর। টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন সুবি সুরেশ। পরে তিনি কৌতুক অভিনেতা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। এ ছাড়া তিনি মালায়ালাম চলচ্চিত্র অভিনেত্রী হিসেবেও সুনাম কুড়িয়ে ছিলেন। কোচি কলাভবনের মাধ্যমে কর্মজীবন শুরু করেন সুবি। তিনি মঞ্চ কৌতুক অভিনেত্রীও হিসেবেও সুপরিচিত ছিলেন। এশিয়ানেট টিভির বিখ্যাত মালায়ালাম কমেডি শো ‘সিনেমালা’ দিয়ে টিভি উপস্থাপক হিসেবে ক্যারিয়ার শুরু হয় সুবির। পরে তিনি সূর্য টিভিতে শিশুদের অনুষ্ঠান ‘কুট্টিপাট্টলামে’ উপস্থাপনা করে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন। ২০০৬ সালে রাজসেনন পরিচালিত ‘কনাকা সিংহাসনম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন সুবি সুরেশ। পরে তিনি ‘হ্যাপি হাজব্যান্ডস’, ‘এলসাম্মা এনা আঙ্কুট্টি’র মতো বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। ভারতের কেরালার কোচি শহরের এর্নাকুলাম জেলার থ্রিপুনিথুরাতে জন্মগ্রহণ করেছিলেন সুবি সুকেশ। ছোটবেলা থেকেই তিনি স্কুল-কলেজের বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতায় অংশ নিতেন। সুবি তার বাবা-মা, ভাই ও অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম