ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

নায়িকা মিষ্টি জান্নাতের বাবার ইন্তেকাল

#

৩০ জুলাই, ২০২৫,  9:17 PM

news image

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের বাবা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সামাজিক যোগাযোগমাধ্যম এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  বুধবার (৩০ জুলাই) ভোরে দেওয়া নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে মিষ্টি জান্নাত লিখেছেন, ‘আমার বাবা আর নেই।’ তার এই সংক্ষিপ্ত বার্তাটি প্রকাশের পর থেকেই শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা শোক ও সমবেদনা জানাতে শুরু করেছেন।  তার এই দুঃসময়ে চলচ্চিত্র জগতের অনেকেই পাশে দাঁড়িয়েছেন। জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর কমেন্ট বক্সে লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন।’ নায়িকার এই পোস্টের কমেন্ট বক্সে একজন নেটিজেন লিখেছেন, ‘আপনার বাবার জন্য অনেক অনেক দোয়া রইলো, মহান আল্লাহ আপনার বাবাকে যেন জান্নাতুল ফেরদাউস নসীব করে, আমিন। উল্লেখ্য, ২০১৪ সালের মাঝামাঝি ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন মিষ্টি জান্নাত। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত এ সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী।  এরপর ২০১৫ সালে ‘চিনি বিবি’ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেন। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম