ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নাসিম শাহর ইনজুরির জন্য পিসিবি দায়ী

#

স্পোর্টস ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০২৩,  4:35 PM

news image

দুর্দান্ত সময় পার করছিলেন নাসিম শাহ। দারুণ গতির সঙ্গে নিখুঁত লাইনে টানা বল করার পাশাপাশি এগারো নাম্বারে নেমে চার-ছয় দিয়ে দলের রানের চাকাও ঘোরাতে সক্ষম ছিলেন পাকিস্তানের এই তারকা। অথচ, কাঁধের ইনজুরিতে শেষ পর্যন্ত আর বিশ্বকাপটাই খেলা হচ্ছে না তার। ইনজুরির পর করা স্ক্যান রিপোর্ট থেকে জানা গিয়েছে, অন্তত ৬ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে নাসিমকে।  তবে নাসিমের ইনজুরিকে এমন সহজভাবে নিতে নারাজ পাকিস্তানের বিশ্বকাপজয়ী উইকেটরক্ষক মঈন খান। তার মতে, পিসিবির ফিজিও এবং মেডিকেল টিমের গাফিলতির কারণেই প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হচ্ছে না ২০ বছর বয়সী পেসারের। নাসিমকে কোন প্রকার বিশ্রাম না দিয়ে টানা খেলানোর ফল এটি। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকেট পাকিস্তান’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনই দাবি নিয়ে হাজির হয়েছেন মঈন, ‘নাসিমের চোট পাকিস্তান দলের মেডিকেল প্যানেল ও ফিজিওদের জন্য একটি বিপর্যয়। কারণ, সে (নাসিম) তার সমস্যা নিয়ে তিন–চার মাস ধরে অভিযোগ জানিয়ে আসছিল। এরপরেও তারা ওকে টানা খেলিয়েছে।’  পাকিস্তানের মেডিকেল দলকে জবাবদিহিতায় আনার দাবিও করেছেন মঈন ‘দল নির্বাচনের ক্ষেত্রে মেডিকেল প্যানেলের মতামত জানা আবশ্যক। বিশেষ করে অধিনায়কের জন্য এটা জানা আরও জরুরি। অধিনায়ক সেই অনুযায়ী একজন খেলোয়াড়ের “ওয়ার্ক লোড” নিয়ন্ত্রণ করে। দলের সব খেলোয়াড় প্রতিভাবান। তাই একই কম্বিনেশন খেলিয়ে পুরো বছর কাটিয়ে দেওয়ার পন্থা অবলম্বন করা ঠিক নয়।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম