ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

নারী ক্লাব ফুটবল বিশ্বকাপের প্রথম আসর ২০২৬ সালে

#

স্পোর্টস ডেস্ক

১৬ মে, ২০২৪,  4:41 PM

news image

নারী ক্লাব ফুটবল বিশ্বকাপের প্রথম আসর হবে ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে। ১৬ দলের টুর্নামেন্টটি হবে চার বছর পরপর। মেয়েদের ক্লাব বিশ্বকাপের পরিকল্পনার কথা ২০২১ সালের মে মাসে জানিয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ব্যাংককে ৭৪তম ফিফা কংগ্রেসে বুধবার টুর্নামেন্টটি শুরুর সময় জানানো হয়। বিস্তারিত কিছু অবশ্য জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, নতুন এই টুর্নামেন্টে উয়েফা উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগের দলগুলো যুক্তরাষ্ট্রের ন্যাশনাল উইমেন’স সকার লিগের দলগুলোর পাশাপাশি মেয়েদের খেলা কম বিকশিত হওয়া দেশগুলোর দলের মুখোমুখি হবে। বড় পরিসরে ৩২ দল নিয়ে ছেলেদের ক্লাব বিশ্বকাপের প্রথম আসর ২০২৫ সালের জুন-জুলাইয়ে হওয়ার কথা আগেই জানিয়েছে ফিফা। খেলোয়াড় ও কোচদের বিশ্রাম ও রিকভারির জন্য আরও বেশি সুযোগ দিতে মেয়েদের আন্তর্জাতিক ফুটবলের জন্য নতুন একটি ক্যালেন্ডারও অনুমোদন করেছে ফিফা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম